রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Bhai Is Back’: Bigg Boss 20 Fans Praise Salman Khan As He Slams Rhiti Tiwari Over ‘Worst Diss’ On Uditi Singh | Television News ‘No jealousy’: Dhruv Jurel reveals what Vaibhav Sooryavanshi does that others ‘can’t even dream of’ | Cricket News বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

জীবন যুদ্ধে হার মানেনি সালমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮৮ সময় দেখুন
জীবন যুদ্ধে হার মানেনি সালমা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

নাম সালমা বেগম ।
দুটি ছোট শিশু সন্তান আছে তার। বাড়ি ভাড়া করে থাকেন রাজশাহীর কোর্ট মোল্লাপাড়া এলাকায়। মা*দকাসক্ত স্বামী কোনো খোঁজ-খবর নেন না। তাই সংসার চালাতে পরের বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেন। একে একে তিনটি বাড়িতে কাজ করেন৷

এরপর বাসায় গিয়ে নিজের এবং সন্তানদের জন্য রান্না শেষে খেয়ে-দেয়ে দুই-তিন কেজি বাদাম, কিছু ছোলা আর কিছু মোটরদানা ভেজে সেগুলো বিক্রির জন্য বের হোন।

পায়ে হেঁটে হেঁটে পাড়ায় পাড়ায় বিক্রি করেন। তবে পাড়ার লোকজন বাঁকিও নেন। তাই নগদ বিক্রির জন্য এসেছিলেন নগরীর মুক্তমঞ্চে। কিন্তু সেখানকার স্থানীয় বাদাম বিক্রেতারা মুক্তমঞ্চের জনসমাগমস্থলে তাঁকে বসতে দেননি। অগত্য ওপরে রাস্তায় উঠে একটি কোণে বসেছিলেন বাদাম, ছোলা আর মোটরদানা বিক্রির জন্য।

সেখানে বসে থাকা অবস্থায় রাত নয়টার দিকে কথা হচ্ছিলো এ নারীর সাথে। তিনি ততক্ষণে দেড়শ টাকার বাদাম-ছোলা বিক্রি করতে পেরেছিলেন।

শেষে বললেন, “আগে জানতাম না এরা এখানে বসতে দিবে না। তাহলে গাড়িভাড়া করে ওতদূর থেকে আসতাম না। এখন দেখছি এসে লস হবে।”

মানুষের জীবন কি অদ্ভুত তাই না? সংসার, সন্তান, নিজের পেট এসবের জন্য মানুষ কতই না কষ্ট করে। স্যালুট এ পরিশ্রমী নারীকে। তিনি জীবনের লড়াইয়ে হার মানেননি। টিকে আছেন জীবন যুদ্ধে কঠিন পরীক্ষায় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর