মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪


চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওবায়দুল আজিম রিংকু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা আনোয়ারুল আজিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিংকু, তার স্ত্রী ও সন্তান একসঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হন। শুরুতে বাড়িতে চিকিৎসা নিলেও রিংকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান জানান, রিংকুকে রাত ৯টা ৪০ মিনিটের দিকে ডেঙ্গুর শক সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার হৃদস্পন্দন অনেক কম ছিল। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এদিকে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর