বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন


ঢাকা: ফ্যাসিস্ট শক্তির ফিরে আসার যেকোনো পরিস্থিতি তৈরি হলে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতাকে দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখার এবং রাজনৈতিক মনোযোগ আকর্ষণের কৌশল হিসেবে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় আনীত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গোপালগঞ্জে বর্তমানে যেসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, তা মূলত জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্যই করা হচ্ছে। ডিসেম্বরে ফিরে আসার যে রাজনৈতিক বিভ্রান্তি বা ব্লাফ ছড়ানো হয়েছিল, তা আড়াল করতে এবং নিজেদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই সেখানে বসে এসব তৎপরতা চালানো হচ্ছে। এর বাইরে এসব ঘটনার আর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি দেশের সার্বিক পরিচালনার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে ফ্যাসিস্ট শক্তিকে জনগণ বিদায় করেছে, ভবিষ্যতে কোনো রূপেই তাদের ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি হলে সবাই একজোট হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেবে।

দেশের জ্বালানি খাতের বিগত দিনের সংকটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে দেশে নতুন গ্যাস অনুসন্ধান না করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এলএনজি স্পট মার্কেট থেকে চড়া দামে বিদেশ থেকে গ্যাস আমদানি করে ওই গোষ্ঠীগুলোকে কোটিপতি বানানোর সুযোগ করে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার দেশের ইতিহাসের সবচেয়ে নাজুক অর্থনৈতিক ও প্রশাসনিক সময়ে দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত এই সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

বিগত সরকারের আমলের অর্থনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান এ দেশের অর্থনীতির যতটা ক্ষতি করেছিল, গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি সাধন করা হয়েছে। তবে বর্তমান সরকারের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলসহ সবাইকে দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও পোশাক খাতের অস্থিরতা প্রসঙ্গে পার্থ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে এসব আন্দোলনের পেছনে আওয়ামী লীগের পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো সাধারণ শ্রমিক নিজের জীবিকার উৎস তৈরি পোশাক কারখানা ভাঙচুর করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না। দেশের বিদ্যমান চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, এসব সমস্যা কেবল গত সাত মাসে তৈরি হয়নি; বরং দুর্নীতি সারা দেশের একটি দীর্ঘস্থায়ী ব্যাধি এবং এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় না হয়ে সামগ্রিক নৈতিকতার সংকটে পরিণত হয়েছে।

এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশ যখন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহলের তা সহ্য হচ্ছে না। বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করে তিনি বলেন, এখন সংবাদপত্র খুললে আর রাষ্ট্রীয় মদদে গুম-খুনের খবর দেখা যায় না কিংবা এস আলম, দরবেশ বা বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুর মতো ব্যক্তিদের অর্থ লুটপাটের খবরও আগের মতো আসে না। দেশের এই ইতিবাচক পরিবর্তন যাদের ভালো লাগছে না, তারাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর