আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
তালেবান সরকারের সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ টলো নিউজকে জানান, কাবুলের ঈদগাহ মসজিদের গেটের সামনে মানুষের ভিড়ের মাঝে এ বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে।
জানা গেছে, জাবিউল্লাহ মুজাহিদের মায়ের কুলখানি চলছিল ওই মসজিদে। কুলখানিতে অংশ নেওয়া মানুষের ভিড়ে এ বিস্ফোরণ ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা বা বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সারাবাংলা/আইই