মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

বাংলাদেশ ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপের জার্সি উন্মােচন করলাে বিসিবি এবং আড়ং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
বাংলাদেশ ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপের জার্সি উন্মােচন করলাে বিসিবি এবং আড়ং


১১ অক্টোবর, সোমবার রাজধানীর আমারি ঢাকা হােটেলে আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২১ এর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি উন্মােচন করল বাংলাদেশ ক্রিকেট বাের্ড এবং আড়ং। জার্সি উন্মােচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বাের্ডের প্রেসিডেন্ট নাজমুল হােসেন পাপন এমপি, বিসিবি পরিচালক আকরাম খান, ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলােয়াড়, ব্র্যাক ও আড়ং এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দলের জার্সিটির অফিসিয়াল ম্যানুফ্যাকচারার স্পাের্টস অ্যান্ড স্পাের্টজ ডিজাইন এর সত্ত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সিটির একমাত্র অফিসিয়াল রিটেইলার আড়ং। এই জার্সিটি দেশব্যাপী আড়ং এর সকল আউটলেট, আড়ং ডট কম ও আড়ং অ্যাপে পাওয়া যাবে। আড়ং ডট কম ও আড়ং অ্যাপে অফিসিয়াল জার্সিটির প্রি-অর্ডার সুবিধা চালু করছে আড়ং। এছাড়াও আগামী ১৩ই অক্টোবর থেকে দেশব্যাপী আড়ং এর সকল আউটলেটে পাওয়া যাবে এই জার্সিটি।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, সারা দেশে এবং অস্ট্রেলিয়া, ইউএসএ এবং ইউকে গ্রাহকদের কাছে টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সিটি পৌছে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাঘের গর্জনে জয় ছিনিয়ে আনবে আমাদের ক্রিকেটাররা – এই শুভকামনা থাকলাে” তিনি আরও জানান, বাংলাদেশের অফিসিয়াল জার্সি বিক্রির লাভের একটি অংশ ব্যায় হবে উন্নয়নমূলক কাজে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর