শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

সুপারস্টোরে ‘নগদ’-এর মাধ্যমে কেনাকাটায় মিলছে ১২ শতাংশ ক্যাশব্যাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
সুপারস্টোরে ‘নগদ’-এর মাধ্যমে কেনাকাটায় মিলছে ১২ শতাংশ ক্যাশব্যাক


মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর গ্রাহকেরা সুপারস্টোরগুলােতে কেনাকাটায় পাচ্ছেন ১২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। গ্রাহকেরা এখন নির্দিষ্ট সুপারস্টোর থেকে প্রতিদিনের কেনাকাটায় নগদ এর মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ১২ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। ‘নগদ’ এর গ্রাহকেরা সুপারস্টোর স্বপ্ন, প্রিন্স বাজার, মীনা বাজার, আগােরা, ডেইলি শপিং, ল্যাভেন্ডার, ইউনিমার্ট, হােলসেল ক্লাব এবং খুলশী মার্ট থেকে দিনে একবার ক্যাশব্যাক অফারটি উপভােগ করতে পারবেন।

এই ক্যাম্পেইন চলাকালে নগদ এর গ্রাহকেরা নির্দিষ্ট এই সুপারস্টোরগুলাে থেকে সর্বোচ্চ দুইবার ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভােগ করতে পারবেন। পাশাপাশি আরও ২২টির বেশি সুপারস্টোরে কেনাকাটার ক্ষেত্রে ‘নগদ’ এর গ্রাহকেরা পাবেন ১২ শতাংশ বা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। এই ক্যাশব্যাক অফারটি সম্পূর্ণ ক্যাম্পেইন চলাকালে গ্রাহকেরা উপভােগ করতে পারবেন একবার।

নগদ এর এই তাৎক্ষণিক ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত। গ্রাহকেরা নগদ’-এর অ্যাপ, ইউএসএসডি বা কিউআর কোড স্ক্যান করে মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে চলমান এই ক্যাশব্যাক অফারটি উপভােগ করতে পারবেন। ক্যাম্পেইনের বিষয়ে নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, মুহূর্তেই যেকোনাে সেবা গ্রাহকের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে নগদ। তারই ধারাবাহিকতায় ক্যাশব্যাকের ক্যাম্পেইনটি চালু করা হয়েছে।

করােনার এই সময়ে শারীরিক সুরক্ষার পাশাপাশি গ্রাহকেরা যেন আর্থিকভাবে লাভবান হন, তাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। ১২ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর