আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের এক পার্লামেন্ট সদস্যকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ছুরিসহ এক ব্যক্তিকে আটক করেছে এসেক্স পুলিশ।
ছুরিকাঘাতে আহত পার্লামেন্ট সদস্যের নাম স্যার ডেভিড আমেস। তিনি কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য। শুক্রবার (১৫ অক্টোবর) তার নিজ সংসদীয় আসনে এক সভায় এ ঘটনার শিকার হন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, পার্লামেন্ট সদস্যকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে ওই দুর্বৃত্ত।
এসেক্স পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত আটক ব্যক্তি ছাড়া অন্য কাউকে সন্দেহ করছে না পুলিশ।
সারাবাংলা/আইই