মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সারাদেশে লুবনান, ইনফিনিটি ও রিচম্যানের পণ্য পৌঁছে দেবে ইকুরিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৭২৫ সময় দেখুন
সারাদেশে লুবনান, ইনফিনিটি ও রিচম্যানের পণ্য পৌঁছে দেবে ইকুরিয়ার


আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে লুবনান, ইনফিনিটি এবং রিচম্যানের সকল ধরণের ফ্যাশন এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে ইকুরিয়ার।

লুবনান এর প্রধান অফিসে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় ।

অনুষ্ঠানে ইকুরিয়ার বাংলাদেশের সিইও বিপ্লব জি রাহুল বলেন, আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা এই স্বনামধন্য দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোর সকল এক্সেসরিজ এবং ক্লোথিং পোঁছে দিব দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে।

লুবনানের চীফ কমার্শিয়াল অফিসার গোলাম মোহাম্মদ রাশেদুল হক বলেন, টেকনোলজি ভিত্তিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ইকুরিয়ার আগামী দিন গুলোতে আমাদের সকল পণ্য পৌঁছে দিবে দেশজুড়ে। এখন গ্রাহক শুধু আমাদের কাছ থেকে পণ্য কিনেই নিশ্চিন্ত থাকবে না, নিশ্চিন্ত থাকবে তার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিয়ে ।

অনুষ্ঠানে ইকুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন বিপ্লব জি রাহুল, মো: জাহিদুল ইসলাম , প্রীতি সরকার । একইসাথে লুবনান, ইনফিনিটি, রিচম্যান -এর গোলাম মোহাম্মদ রাশেদুল হক, আবুল কালাম আজাদ , এম সালমান জাহিদ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর