শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নিবন্ধন পেলেন সাড়ে ১৮ হাজার শিক্ষক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
নিবন্ধন পেলেন সাড়ে ১৮ হাজার শিক্ষক


সারাবাংলা ডেস্ক

ঢাকা: লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী।

রোববার (১৭ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে, ২০১৯ সালের নভেম্বরে লিখিত পরীক্ষায় ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে ২০ হাজার ১৩১ জন পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে এখন চূড়ান্ত ধাপে উত্তীর্ন হলেন ১৮ হাজার ৫৫০ জন।

উত্তীর্ণ প্রার্থীরা নিজেদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পেয়ে যাবেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর