নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৫ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (৩০ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.০৯ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৭ পয়সা।






