শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ার বাজার


শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩১শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩১ মে ২০২১ ইং তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সূত্র: ডিএসই।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৩ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ১৯ টাকা ১৫ পয়সা, যা গত বছর ৩১ মার্চ, ২০২০ তারিখে ছিল ১৮ টাকা ৭৩ পয়সা। এছাড়াও প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। যা এর আগের বছর ছিল ৯৮ পয়সা। এদিকে ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫ শত ৩৮ কোটি ৮৩ লক্ষ টাকা। কোম্পানিটির সঞ্চিত মূলধন ৩ শত ৬১ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৩৩.৫৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৮১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০.৮৩ শতাংশ এবং বাকী ৪৬.৮ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩৪ টাকা ৭ পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ৪৮ টাকা ৩ পয়সা এবং সর্বনিম্ন ছিল ১২ টাকা ৯ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর