শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন শুরু করল শাওমি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন শুরু করল শাওমি


বাংলাদেশে ফোন উৎপাদন শুরু করেছে স্মার্টফোন জায়ান্ট শাওমি। ২০১৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করার মাত্র তিন বছরের মধ্যেই এখানে কারখানা স্থাপন করল শাওমি।
গাজীপুরে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ের অধীনে ১০ মিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এর মাধ্যমে এই উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে। কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩০ লাখ ইউনিট।

ভার্চুয়ালি কারখানাটির উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমাদের দেশে এখন ১৪টি মোবাইল কারখানা থেকে উৎপাদিত মোবাইল সেট দেশের মোট চাহিদার শতকরা ৬৫ ভাগের বেশি পূরণ করছে। চাহিদার শতকরা ৮০ ভাগ স্মার্টফোন দেশেই উৎপাদিত হচ্ছে।

তিনি বলেন, “বাংলাদেশের কারখানা থেকে উৎপাদিত ৫-জি মোবাইল সেট আমেরিকায় যাচ্ছে। আমরা সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি করছি। বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি হচ্ছে। সৌদি আরব ও ভারতসহ বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যান্ডউইথও রপ্তানি করছি আমরা। অথচ একসময় কাপড় কাচার সাবান থেকে প্রায় প্রতিটি পণ্য বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “সরকারের গৃহীত বিনিয়োগ উপযোগী পরিবেশের পাশাপাশি আমাদের মেধাবী জনসম্পদ বিশ্বসেরা ব্র্যান্ডসমূহের মোবাইল উৎপাদন কারখানা স্থাপনেও বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে।”

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে শাওমির বাংলাদেশে উৎপাদিত স্মার্টফোন দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করাও সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পখাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, স্মার্টফোন জায়ান্ট শাওমির সঙ্গে অংশীদারিত্ব বাংলাদেশের তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে শাওমির প্রথম উৎপাদন ইউনিট স্থাপনে আমরা অংশীদার হতে পেরে অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্বের মাধ্যমে দেশের তরুণদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে এবং বিশ্বমানের ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম প্রতিষ্ঠা হবে।”

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, “এটি একটি মহৎ উদ্যোগ। এটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়তা করবে এবং এর মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেলো। আমার বিশ্বাস, এখন থেকে দেশের মানুষ একটি প্রতিযোগিতামূলক দামে, শাওমির বিশ্বমানের সর্বশেষ সব উদ্ভাবনী পণ্য উপভোগ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখন থেকে এ দেশেই তৈরি হবে বৈশ্বিক দুই নম্বর ব্র্যান্ডের স্মার্টফোন।

উল্লেখ্য, শাওমিসহ বর্তমানে অন্তত ১৩টি স্থানীয় ও বৈশ্বিক কোম্পানি বাংলাদেশে স্মার্টফোন উৎপাদিত হচ্ছে বাংলাদেশে ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর