শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

নগদ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
নগদ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল


বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ‘নগদ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তামিম ইকবালএখন প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারে অংশ নেবেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন।

সম্প্রতি নগদ’-এর প্রধান কার্যালয়ে তামিম ইকবাল ও ডাক বিভাগের মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ’-এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মাের্শেদ এলিট ও নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নগদ’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর তামিম ইকবাল বলেন, “দেশের অন্যতম জনপ্রিয় মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ’-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। অনেকদিন ধরেই আমি নগদ ওয়ালেট ব্যবহার করছি। নগদ-এ রেজিস্ট্রেশন খুব সহজ ও ঝামেলাহীন। সেবাও সাশ্রয়ী ও সহজলভ্য।” তিনি আরও বলেন, “কয়েক বছর আগেও আমরা ডিজিটালি অ্যাডভান্স ছিলাম না। সবকিছু তখন এতাে সহজও ছিল না। কিন্তু নগদ এখন এক ক্লিকেই সবকিছুর সমাধান দিচ্ছে। নগদ ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটা রেভুলশন নিয়ে এসেছে।”

তামিম ইকবালকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “মােবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে মানুষের দিনবদলের অগ্রযাত্রায় বিশ্বসেরা একজন ক্রিকেটার ‘নগদ’-এর সঙ্গে থাকবেন, এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আমরা তাঁকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি তামিম ইকবাল সামনের দিনে মানুষের মনে আরও মুগ্ধতা ছড়াবেন এবং নগদ’-কে আরও বড় জায়গায় নিয়ে যেতে উৎসাহ দেবেন।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর