বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

১ লাখ কোটি ডলারের কোম্পানি টেসলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৭৮ সময় দেখুন
১ লাখ কোটি ডলারের কোম্পানি টেসলা


আন্তর্জাতিক ডেস্ক

১ লাখ কোটি ডলারের (১ ট্রিলিয়ন) ক্লাবে প্রবেশ করল মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সোমবার (২৫ অক্টোবর) টেসলার শেয়ার দর ১২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এলিট এ ক্লাবে প্রবেশ করে এলন মাস্কের কোম্পানি। এদিন টেসলার প্রতিটি শেয়ারের মূল্য বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৫ ডলারে। ষষ্ঠ কোনো কোম্পানি হিসেবে ১ লাখ কোটি ডলার স্পর্শ করেছে টেসলা।

মূলত দুটি খবরের প্রতিক্রিয়ায় এদিন টেসলার শেয়ার দর বেড়েছে। বিখ্যাত মার্কিন গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান হার্টজ এক ঘোষণায় জানায়, তাদের বহরে টেসলার ১ লাখ কার যুক্ত করা হবে। এছাড়া মার্কিন বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলির গাড়ি বিশ্লেষক অ্যাডাম জোনাস টেসলার প্রতিটি শেয়ারের মূল্য ১২০০ ডলার মূল্যায়ন করেছেন। এ দুটি খবরের সরাসরি প্রভাব পড়েছে টেসলার শেয়ারে। আর এতেই কোম্পানিটি ১ লাখ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করে।

২০১০ সালে প্রাথমিক শেয়ার ছাড়ার পর মাত্র ১২ বছরেরও কম সময়ে শেয়ারবাজারে ১ ট্রিলিয়ন ডলার স্পর্শ করল টেসলা। এর চেয়ে কম সময়ে ১ ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছে কেবল ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটির জন্য এ ক্লাবে পৌঁছাতে সময় লাগে মাত্র ৯ বছর।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর