বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কোপ২৬: দ্রুত ঐক্যমত্যে পৌঁছা জরুরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
কোপ২৬: দ্রুত ঐক্যমত্যে পৌঁছা জরুরি


ঢাকা: বহুল প্রতীক্ষিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ২৬) স্কটল্যান্ডের গ্লাসগোতে রোববার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। সম্মেলনটি চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের দেশগুলোর এ শীর্ষ সম্মেলনটিকে অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে ২০৩০ সাল নাগাদ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য মাত্রায় কমানোর জন্য কর্মপদ্ধতি ঠিক করা হবে। বিশ্বজুড়ে মূলত মনুষ্যসৃষ্ট জীবাশ্ম জ্বালানি থেকে ব্যাপক মাত্রায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয়। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলছেন, জলবায়ু বিপর্যয় এড়াতে এখনই বড় উদ্যোগ নিতে হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ সম্মেলনের ব্যাপারে বলেছেন, শীর্ষ সম্মেলনটি হবে বিশ্বের জন্য একটি মুহূর্ত। দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনের শুরুতে বরিস জনসন বিশ্ব নেতাদের তাগিদ দিয়ে বলেছেন, এখন যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো, আমরা এই মুহূর্তটিকে কাজে লাগাবো নাকি হেলায় নষ্ট করব।

এদিকে কোপ২৬ প্রেসিডেন্ট অলক শর্মা অবশ্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন, প্যারিস জলবায়ু সম্মেলনে সমঝোতায় আসা হয়েছিল যে, বিশ্বের তাপমাত্রা আর ১.৫ সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া হবে না। তবে এ প্রতিশ্রুতি পূরণ বিশ্বের দেশগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে। ৫ বছর আগে বিশ্বের সকল নেতা যখন এ ব্যাপারে একমত হয়েছিলেন, তখনকার চেয়ে এখন ঐক্যমত্যে পৌঁছা আরও কঠিন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অলক শর্মা বলেন, এটি বিশ্বনেতাদের উপর নির্ভর করে। তাদের সামনে এগিয়ে আসতে হবে, এবং আমরা যা চাই তা অর্জনের উপায় নিয়ে আমাদের সবাইকে একমত হতে হবে।

জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীনের আরও কার্যকর ও নেতৃত্বসুলভ ভূমিকা দেখতে চান অলক শর্মা। তিনি বলেন, আমরা আরও বেশি দেশকে নেতৃত্বের জায়গায় দেখতে চাই। যেমন চীন, বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ, তাদের আরও এগিয়ে আসতে হবে, এই সম্মেলনটিকে একটি সুযোগ হিসেবে নিতে হবে।

শীর্ষ সম্মেলনের প্রথম দিন ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) জলবায়ুর অবস্থার উপর একটি প্রতিবেদন উপস্থাপন করবে। জলবায়ু বিজ্ঞানীদের প্রতিবেদনে এই বছরের বৈশ্বিক তাপমাত্রা আগের বছরের সঙ্গে তুলনা করা হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত চরম দুর্যোগ- যেমন তাপপ্রবাহ, বন্যা এবং দাবানল আগের চেয়ে তীব্রতর হচ্ছে। গত দশকে বিশ্বে রেকর্ড তাপমাত্রা ছিল। গত দশকে বিশ্বের নেতারা জলবায়ু সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এবার এসব পদক্ষেপ আরও বেগবান করার পালা।

কোপ২৬ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের সিইও প্যাট্রিক ভারকইজেনের যৌথভাবে লেখা একটি প্রবন্ধ ব্যাপকভাবে প্রচারিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকান সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউজউইক’ প্রকাশ করেছে। ‘জলবায়ুর পরিবর্তন থেকে বাঁচতে অধিক ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জন্য আরও অর্থের যোগান দেওয়া গুরুত্বপূর্ণ’ শীর্ষক এ যৌথ প্রবন্ধে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে বাঁচাতে বার্ষিক তহবিলে উন্নত দেশগুলোর ১০০ বিলিয়ন ডলার প্রদানের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

তারা লিখেছেন, ‘আমাদের জলবায়ু সংকট হচ্ছে বৈশ্বিক। এখন পর্যন্ত বিশ্বের প্রতিটি দেশে সমভাবে এর প্রভাব পড়তে দেখা যায়নি। চারটি মহাদেশের ৪৮টি দেশের একটি গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) জন্য জলবায়ুর পরিবর্তন হচ্ছে একেবারে অস্তিত্বের হুমকি। আর এটি অতিশয়োক্তি নয়।’

এ প্রবন্ধে তারা জলবায়ু সংকট থেকে নিজেদের বাঁচাতে বিশ্বের বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জলবায়ুর উন্নতি ঘটাতে সিভিএফ দেশগুলোর জন্য বিপুল অর্থের যোগান দেওয়া হলে জলবায়ুর ঝুঁকি থেকে বের হয়ে আসতে তারা পদক্ষেপ গ্রহণে সমর্থ হবে। আর তা বর্তমানে মহাবিপদের মুখে থাকা ৪৮টি দেশের জন্য উপকারী হবে।’

The post কোপ২৬: দ্রুত ঐক্যমত্যে পৌঁছা জরুরি appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর