বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শতাধিক যুবক হত্যা করেছে বিদ্রোহীরা, দাবি ইথিওপিয়া সরকারের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
শতাধিক যুবক হত্যা করেছে বিদ্রোহীরা, দাবি ইথিওপিয়া সরকারের


আন্তর্জাতিক ডেস্ক

টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ইথিওপিয়ার কোমবলচা শহরে শতাধিক যুবককে হত্যা করেছে দাবি সরকারের। এদিকে, টিপিএলএফ ইথিওপিয়ার আমহারা অঞ্চলের এ শহরটি দখল করেছে বলে দাবি করেছে।

সোমবার (১ নভেম্বর) ইথিওপিয়া সরকারের তরফ থেকে বলা হয়, টিপিএলএফ শহরটি দখল করে শতাধিক যুবককে হত্যা করেছে। এর আগে শহরটির বাসিন্দারা রাতভর টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের হামলা প্রতিরোধের চেষ্টা করেন। এসময় শহরের বাসিন্দা ও টিপিএলএফর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে।

ইথিওপিয়া সরকারের যোগাযোগ বিভাগ টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, এরকম নৃসংশ হত্যাযজ্ঞ থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়।

ইথিওপিয়া সরকারের এমন অভিযোগের প্রেক্ষিতে টিপিএলএফ’র তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে টিপিএলএফ জানিয়েছে, তারা কোমবলচা শহরটি দখল করে নিয়েছে। কোমবলচা শহরটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

২০১৮ সাল থেকে ইরিত্রিয়া ও সুদান সীমান্তবর্তী এ অঞ্চলে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পরই এসব সংঘাত বাড়ে। সম্প্রতি টাইগ্রে নেতাদের প্রতি অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। সরকারবিরোধী সশস্ত্র সংগঠন টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টও যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর