বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বুকার পেলেন দক্ষিণ আফ্রিকার ডেমন গ্যালগট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৪২ সময় দেখুন
বুকার পেলেন দক্ষিণ আফ্রিকার ডেমন গ্যালগট


আন্তর্জাতিক ডেস্ক

‘দ্য প্রমিস’ উপন্যাসের জন্য ২০২১ সালের বুকার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার লেখক ডেমন গ্যালগাট। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড।

এর আগেও দুই বার বুকার পুরস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছিলেন তিনি।

১৭ বছর বয়স থেকে লেখালেখির জগতে পদচারণা ডেমনের। তিনি মূলত উপন্যাস ও নাটক লেখেন। এর আগে তার আট নম্বর বই ‘আর্কটিক সামার’ এর জন্য সানডে টাইমসের পুরস্কার পেয়েছিলেন তিনি।

প্রতিক্রিয়ায় ডেমন বলেন, পুরস্কার পেয়ে তিনি স্তম্ভিত। এই জায়গায় পৌঁছতে অনেক সময় লেগে গেল। এখন তার মনে হচ্ছে, তিনি এই পুরস্কারের যোগ্য নই।

তিনি বলেন, এ পুরস্কার তিনি আফ্রিকার সব লেখকদের উৎসর্গ করলেন। আফ্রিকা মহাদেশ থেকে যে সব গল্প লেখা হয়েছে, তাদের সবার তরফে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন।

তার সর্বশেষ উপন্যাসে দক্ষিণ আফ্রিকার একটি শ্বেতাঙ্গ কৃষক পরিবারের গল্প বলেছেন ডেমন। চার দশক ধরে তারা দক্ষিণ আফ্রিকায় আছে। সেই পরিবারের নারীর মৃত্যুকালীন ইচ্ছা বা প্রতিশ্রুতি ছিল, তাদের সম্পত্তি থেকে একটা বাড়ি কোনো কৃষ্ণাঙ্গ নারীকে উপহার দিতে হবে। যে নারী সারাজীবন ধরে শ্বেতাঙ্গ পরিবারে কাজ করেছেন। কিন্তু মায়ের শেষ ইচ্ছা পূরণ করা নিয়ে সন্তানদের মধ্যে মতবিরোধ শুরু হলো।

ডেমন বলেছেন, বর্ণবিদ্বেষী রাষ্ট্রের পতন হয়েছে। কিন্তু মানসিকতায় বর্ণবিদ্বেষ এখনো আছে। এটাই তার উপন্যাসের মূল তত্ত্ব। আইন করে বর্ণবাদ নিষিদ্ধ। কিন্তু অর্থনীতি তাদের সেই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, যেখানে তারা আগে ছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর