বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছে গাদ্দাফি পুত্র সাইফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২১৬ সময় দেখুন
লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছে গাদ্দাফি পুত্র সাইফ


আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন। লিবিয়ার ইলেকশন কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। লিবিয়ায় আগামী ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে গাদ্দাফি পুত্র প্রার্থিতা দাখিল করেছেন।

আসন্ন নির্বাচনে আরও প্রার্থিতা দাখিল করেছেন, পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডিবেইবাহ ও পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।

উল্লেখ্য যে, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির আমলেই সাইফ আল ইসলামকে পরবর্তী শাসক মনে করা হতো। ২০১১ সাল পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ক্ষমতায় ছিলেন। সে সময় সাইফ আল-ইসলাম দেশটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের একজন ছিলেন।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর একটি মিলিশিয়া বাহিনীর হাতে ধরা পড়েন সাইফ আল-ইসলাম। ওই মিলিশিয়া বাহিনীর হাতে ছয় বছর আটক ছিলেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সাইফ আল ইসলামকে একটি আদালত মৃত্যুদণ্ডও দিয়েছিল। রাজধানী ত্রিপলিতে আসলে তাকে গ্রেফতার করা হতে পারে।

তবে সম্প্রতি প্রকাশ্যে আসছেন সাইফ আল ইসলাম। বিদেশি পত্রিকায় সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি। লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়া সাইফ আল-ইসলামের একসময় ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল পশ্চিমা মহলে। তবে আরব বসন্তে গাদ্দাফি বিরোধী আন্দোলনে তিনি তার পিতার পক্ষ নেওয়ায় সেই গ্রহণযোগ্যতা অনেকটাই কমেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

লিবিয়ায় আগামী ২৪ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এ নির্বাচনে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সমর্থন রয়েছে। তবুও ২৪ ডিসেম্বরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি সম্মেলনে লিবিয়ায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনের বানচালের চেষ্টা যারা করবেন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলে আসছে, ২৪শে ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর