বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

এস-৪০০ মিসাইল ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২২৮ সময় দেখুন
এস-৪০০ মিসাইল ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। রোববার (১৫ নভেম্বর) রুশ বার্তাসংস্থাগুলোর খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লি সফরের কথা রয়েছে। এ সফরের সময়ই এস-৪০০ মিসাইলের প্রথম চালান হাতে পাবে ভারত।

এ ব্যাপারে দুবাইয়ে অনুষ্ঠিত অ্যারোস্পেস ট্রেড শোতে রাশিয়ার সামরিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েব বলেন, ভারতে এস-৪০০ মিসাইলের প্রথম চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রথম চালানটি এ বছরের শেষ নাগাদ ভারতে পৌঁছাবে।

এর আগে ২০১৮ সালে আকাশ প্রতিরক্ষায় সর্বাধুনিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে রুশ এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল কেনার চুক্তি করে ভারত। দিল্লির দাবি, বেইজিংয়ের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এসব মিসাইল কেনা প্রয়োজন। রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়ের এ চুক্তি ৫৫০ কোটি মার্কিন ডলারের। ভারত ইতিমধ্যে ৮০ কোটি ডলার পরিশোধ করেছে। এস-৪০০ ক্ষেপণাস্ত্রের ৫টি ইউনিট পাওয়ার কথা রয়েছে ভারতের।

রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরোর তৈরি এস-৪০ ক্ষেপণাস্ত্র অস্ত্র প্রযুক্তিতে সর্বাধুনিক। ইতোমধ্যে তুরস্ক এবং চীন রাশিয়ার কাছ থেকে এ মিসাইল কিনেছে।  এ মিসাইলের সাহায্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চরম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। এর সাহায্যে শত্রুপক্ষের বিমান বা ড্রোন মুহূর্তেই ধ্বংস করা সম্ভব হয়। এ মিসাইল সিস্টেম ৩০ কিলোমিটার উচ্চতায় ও ৪০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর