মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার অনিক আর হক এ রিট করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ অক্টোবর এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিলো। স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বরাবরে ওই নোটিশ পাঠানো হয়।

গত ২৭ সেপ্টেম্বর সোয়া ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর ২৮ সেপ্টেম্বর তার লাশ উদ্ধার করা হয় ফায়ার সার্ভিস। নিখোঁজের পরপরই তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

সাদিয়া চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নগরীর হালিশহর বড়পোল এলাকায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন দাস ওই দিন গণমাধ্যমকে বলেন, রাতে আগ্রাবাদ থেকে বাসায় ফেরার পথে ফুটপাত দিয়ে হাঁটার সময় নালায় পড়ে যান সাদিয়া। এ সময় তাঁর সঙ্গে থাকা মামা ঝাঁপিয়ে পড়লেও তাকে খুঁজে পাননি।

নিউটন দাস বলেন, বৃষ্টি হওয়ায় ফুটপাত পিচ্ছিল থাকায় পা পিছলে ড্রেনে পড়ে যান সাদিয়া। ড্রেনের মধ্যে অন্ধকার ও প্রচুর ময়লা থাকায় সাদিয়াকে উদ্ধার অভিযানের শুরু থেকেই সমস্যার পড়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম।

এর আগে গত ২৫ আগস্ট চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হন। নগরীর মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলক বহর এলাকায় এ ঘটনা ঘটে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর