শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

তিতুমীর কলেজে নতুন উপাধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
তিতুমীর কলেজে নতুন উপাধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

সরকারি তিতুমীর কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহিউদ্দিন। ১৯৮৩ সালে তিতুমীর কলেজেরই একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্রজীবনের কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি জানতে চাইলে অধ্যাপক মহিউদ্দিন বলেন, আমি এই কলেজের শিক্ষার্থী ছিলাম। সবার জীবনে আকাঙ্ক্ষা থাকে নিজের কলেজে শিক্ষক হওয়ার। তাই আমি গর্ববোধ করছি তিতুমীর কলেজে উপাধ্যক্ষ হতে পেরে।

অধ্যাপক মহিউদ্দিন নতুন উপাধ্যক্ষ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সারাবাংলা/এনএসএম/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর