বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪০ সময় দেখুন
সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ফারইস্ট ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার কিনতে বিনিয়োগকারীরা আগ্রহী না হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৫.৫৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৪ টাকা।

২০১৬ সালের পর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। ফলে কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।

আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের ব্যবসায় বড় ধরনের লোকসানে রয়েছে। এই নয় মাসের ব্যবসায় লোকসান হয়েছে ২৭ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা।

এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২৮ লাখ ৬৩ হাজার টাকা।

ফারইস্ট ফাইন্যান্সের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল ইউনিয়ন ক্যাপিটাল। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১৪.৬৩ শতাংশ। পরের স্থানে রয়েছে ঢাকা ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ১৩.৭৭ শতাংশ দাম কামেছে।

এছাড়া গত সপ্তাহে দর কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইমাম বাটন দর হারিয়েছে ১৩.৪১ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১২.১৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২.১২ শতাংশ, তৌফিকা ফুডসের ৯.৫২ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯.৩৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রাডসের ৮.৪৪ শতাংশ এবং প্রাইম ব্যাংকের ৮.০৫ শতাংশ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom