বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জাতিসংঘের সামনে সশস্ত্র অবস্থান, ৩ ঘণ্টা পর আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
জাতিসংঘের সামনে সশস্ত্র অবস্থান, ৩ ঘণ্টা পর আটক


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে অবস্থান নেওয়া ৬০ বছর বয়সী এক অস্ত্রধারীকে তিন ঘণ্টার চেষ্টায় আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত চেষ্টা চালিয়ে ম্যানহাটন জাতিসংঘ ভবনের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করার পর; নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, অস্ত্রধারী তাদের হেফাজতে; সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই।

এর আগে, ওই অস্ত্রধারীকে ধরতে সতর্কতার অংশ হিসেবে সদর দফতরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বেশ কয়েকটি ভিডিওতে ওই অস্ত্রধারীকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে বিশ্বের ওপর নেতিবাচক প্রভাবের জন্য দায়ী করে বিবৃতি দিচ্ছিলেন। তিনি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, সদর দফতরের প্রবেশ পথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর