বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারত সফরে পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ সময় দেখুন
ভারত সফরে পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ভারত-রাশিয়া সামিটে অংশ নিতে সোমবার (৬ ডিসেম্বর) দিল্লি পৌঁছানোর কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিশ্বজুড়ে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সৃষ্টি হওয়া উদ্বেগের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। পাশাপাশি, টু প্লাস টু বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভ।

এদিকে, ২০১৯ সালের নভেম্বরে ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পর এই প্রথম বৈঠকে মুখোমুখি হবেন মোদি ও পুতিন। জানা গেছে, এই সফর থেকে প্রযুক্তি ও প্রতিরক্ষাসহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। বিশেষ করে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে কথা বলবেন মোদি ও পুতিন।

এই বার্ষিক সম্মেলনের আগে দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। দিল্লিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভের সঙ্গে আলোচনায় বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইভাবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সারজেই শৈগুর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রসঙ্গত, মোদির সঙ্গে পুতিনের বৈঠকে এস-৪০০ মিসাইল সিস্টেম নিয়ে আলোচনা হতে পারে। এই মিসাইল সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ ইতোমধ্যে ভারতে পৌঁছতে শুরু করেছে। যা নিয়ে ঘোর আপত্তি রয়েছে আমেরিকার।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর