বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ওমিক্রন হালকা মাত্রার রোগ: ডব্লিউএইচও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
ওমিক্রন হালকা মাত্রার রোগ: ডব্লিউএইচও


আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি পাওয়া তথ্য মতে করোনাভাইরাসের (কোভিড-১৯) ওমিক্রন ভ্যারিয়েন্ট পূর্বে আক্রান্ত হওয়া ও ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের পুনরায় সংক্রমিত করতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস। একইসঙ্গে এই ভ্যারিয়েন্ট হালকা রোগের কারণও হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস গতকাল বুধবার (৮ ডিসেম্বর) বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত তথ্য দেখায় যে, ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়াও ডেলন্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন হালকা মাত্রার রোগ- এমন কিছু তথ্যও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, তবে চূড়ান্ত সীদ্ধান্ত নেওয়ার আগে আরও তথ্যের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে ওমিক্রন কীভাবে আচরণ করছে তার একটি পরিষ্কার চিত্র পেতে সবগুলো দেশকে তাদের নজরদারি আরও বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

টেড্রোস আধানম গেব্রেইসাস সতর্ক করে বলেন, ‘যদি দেখা যায়- ওমিক্রন কম গুরুতর রোগ সৃষ্টি করে। তবে এটিকে অবহেলা করা যাবে না, যেকোনো আত্মতুষ্টি প্রাণহানির কারণ হতে পারে।’

এমন সময় ডব্লিউএইচও’র এই আশাজনক মূল্যায়ন এলো, যখন সারাবিশ্ব করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। ইতোমধ্যে নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে ইউরোপসহ একাধিক দেশ সীমান্ত বিধিনিষেধ আরোপ করেছে। এমন কি অনেক দেশ পুনরায় অর্থনৈতিক লকডাইন জারির কথাও চিন্তা করছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর