বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

১ম প্রান্তিকে বিজিআইসির মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৫৫ সময় দেখুন
১ম প্রান্তিকে বিজিআইসির মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের (বিজিআইসি) চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) ইপিএস হয়েছে ০.৬৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৯ টাকা বা ৭৩ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ১৮ টাকা ৮৩ পয়সা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৫৫ পয়সা।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫৪ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ২২ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ২৫৫টি। এর মধ্যে ৩৩ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ২৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৪ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর