বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

নগদ’-এ চরকির সাবস্ক্রিপশানে ৫০ শতাংশ ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
নগদ’-এ চরকির সাবস্ক্রিপশানে ৫০ শতাংশ ছাড়


‘নগদ’-এ চরকির সাবস্ক্রিপশানে ৫০ শতাংশ ছাড়

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সাবস্ক্রাইব করলে তাৎক্ষনিভাবে গ্রাহকরা পাবেন ৫০ শতাংশ ছাড়। মঙ্গলবার বিকাল থেকে শুধুমাত্র ‘নগদ’-এ চালু হওয়া অফারটি চলবে ৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হােটেলে ‘নগদ’ নিবেদিত চরকি অরিজিনাল সিরিজ ‘জাগাে বাহে” সিরিজের ট্রেইলার মুক্তির সময় এই ঘােষণা দেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মাের্শেদ এলিট। এ সময় চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, ‘জাগাে বাহে’ সিরিজের নির্মাতারা, সিরিজের শিল্পী, কলাকুশলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মাের্শেদ এলিট বলেন, “নগদ যেমন দেশীয় প্রতিষ্ঠান, তেমনি চরকিও। চরকির এমন আয়ােজনের সাথে ‘নগদ’ যুক্ত হতে পেরে বেশ ভালাে লাগছে। আশা করি দেশীয় এই দুই প্রতিষ্ঠান মিলে আগামী দিনে দর্শকদের জন্য আরও ভালাে কিছু করবে। এই উদ্যোগের ফলে দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গল্পগুলােও মানুষের সামনে উঠে আসবে।” এলিট বলেন, এই অফারের ফলে নগদ’-এর সাড়ে ৫ কোটি গ্রাহকের জন্যে ডিজিটাল প্ল্যাটফর্মের বিনােদন আরাে সহজ ও সাশ্রয়ী হবে।

দর্শকেরা অরিজিনাল এই সিরিজটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে উপভােগ করতে পারবেন। আর নগদ’-এর মাধ্যমে ৫০ শতাংশ ছাড় উপভােগ করতে চাইলে তারা বেছে নিতে পারবেন এক মাস, ছয় মাস কিংবা ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ।

‘নগদ’ নিবেদিত ‘জাগাে বাহে’ সিরিজে শব্দের খােয়াব’; ‘লাইটস, ক্যামেরা, অবজেকশন’ ও ‘বাংকার বয়’ নামে তিনটি পর্ব রয়েছে, যা পরিচালনা করেছেন যথাক্রমে সিদ্দিক আহমেদ, সালেহ সােবহান অনীম এবং সুকর্ণ শাহেদ ধীমান। এই সিরিজের প্রথম পর্বটি মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর এবং পর্যায়ক্রমে ১৬ ও ২৩ ডিসেম্বর মুক্তি পাবে বাকি দুইটি পর্ব। স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বিশেষ এই সিরিজটির অংশীদার হয়েছে ‘নগদ’।

‘নগদ’ কর্তৃক নিবেদিত এই সিরিজে বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ তিনটি বছর ১৯৫২, ১৯৬৯ ও ১৯৭১ এর সময়কার গল্প উঠে এসেছে। যাতে বর্ণনা করা হয়েছে বাঙালির জেগে ওঠার, দ্রোহ, প্রতিরােধ আর বিপ্লবের গল্প।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর