বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বেইজিং অলিম্পিক বয়কট করবে না ফ্রান্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ সময় দেখুন
বেইজিং অলিম্পিক বয়কট করবে না ফ্রান্স


আন্তর্জাতিক ডেস্ক

২০২২ সালে শীতকালীন বেইজিং অলিম্পিক বয়কটের কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, তার দেশ আগামী ফেব্রুয়ারিতে বেইজিং অলিম্পিকে অংশ নেবে।

মানবাধিকরা ইস্যুতে চীনের উপর কূটনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কানাডা ইতিমধ্যে বেইজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে। দেশগুলোর এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।

যুক্তরাষ্ট্র তার অন্যান্য মিত্রদের বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউজ মনে করে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর কর্তৃপক্ষের নির্যাতন ও মানবাধিকার হরণের বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপর হওয়া উচিত। এছাড়া হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন দমনে বেইজিংয়ের ভূমিকা এবং চীনা টেনিস খেলোয়াড় পেং শুইয়াইকে নিয়েও উদ্বিগ্ন হোয়াইট হাউজ। কয়েক সপ্তাহ আগে চীন সরকারের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর আর প্রকাশ্যে দেখা যায়নি এই টেনিস খেলোয়াড়কে।

চীনের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিককেই বেছে নিয়েছ বাইডেন প্রশাসন। ওই ইভেন্ট বয়কটের মাধ্যমে চীনকে কূটনৈতিক শক্তি দেখাতে চায় যুক্তরাষ্ট্র।

এদিকে চীন গত সপ্তাহে অলিম্পিক বয়কটকারী দেশগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে। চীনের তরফ থেকে বলা হয়েছে, ‘বয়কটের মতো এরকম ভুল কাজ করলে চড়া মূল্য দিতে হবে।’

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ তিনি পেয়েছেন। এতে অংশ নিতে যাচ্ছেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর