নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আর.এন স্পিনিং মিলস, এম.এল ডাইং এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
জানা যায়, ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি ০৮ পয়সা আয় করেছিল।
বিমা খাতের কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। একই সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আর.এন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের প্রান্তিকে কোম্পানিটি ০.০৬ পয়সা লোকসান করেছিল।
এম.এল ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের প্রান্তিকে কোম্পানিটি ২৫ পয়সা আয় করেছিল।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের প্রান্তিকে কোম্পানিটি ০.০২ পয়সা লোকসান করেছিল।