স্বপন দেব : কানাডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন মৌলভীবাজারের বিশিষ্টজন ইঞ্জিনিয়ার সৈয়দ আবু বক্কর (৭০)। রোববার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় তিনি কানাডার টরেন্টো শহরে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি প্রয়াত কমরেড কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের বড় ভাই। তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশ বিদেশে সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।