বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

কর্ণফুলীর ৪ ইউপিতে ভোট গ্রহণ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
কর্ণফুলীর ৪ ইউপিতে ভোট গ্রহণ শুরু

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার সকালে উপজেলার বড়উঠান, শিকলবাহা, জুলধা, ও চরলক্ষ্যা ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে দেড় দুই ঘন্টা আগেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতোমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃংখল ভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তারা ইতোমধ্যে পেয়েছেন।

কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপকালে তারা বলেন, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর বলেন, কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্নের লক্ষ্যে ২ প্লাটুন বিজিবি, কয়েক শতাধিক পুলিশ ফোর্স মাঠে রয়েছে। এছাড়াও র‌্যাব, আনসার সদস্য সাদা পোষাকের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকারপ্রয়োগ করতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর