বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

রুয়েটে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
রুয়েটে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

লিয়াকত হোসেন রাজশাহীঃ (মঙ্গলবার) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৩ঃ৩০ টায় রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর চ্যাম্পিয়ন দল ইউআরপি বিভাগ ও রানার আপ দল আইপিই বিভাগের হাতে শিরোপা তুলেন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। এর আগে দুপুরে আইপিই বিভাগ বনাম ইউআরপি বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আইপিই বিভাগ প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আইপিই বিভাগ প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। আইপিই বিভাগের দেওয়া ১১১ রানের টার্গেট এর জবাবে ইউআরপি বিভাগ ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পেঁৗছে যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ আয়োজক কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মোঃ জগলুল সাদত, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান রিপন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকতার্ সমিতি, রুয়েট এর আহবায়ক মোঃ আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,পরিচালকবৃন্দ, দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকতার্-কর্মচারীবৃন্দ প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর