বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

এলপিজি’র মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে কাজাখস্তানের সরকার পতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
এলপিজি’র মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে কাজাখস্তানের সরকার পতন


আন্তর্জাতিক ডেস্ক

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তান সাধারণ মানুষের আন্দোলনে সরকার পতন হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।। উপপ্রধানমন্ত্রী আলী খান ইসমাইলভ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন।

এর আগে মঙ্গলবার এলপি গ্যাসের উপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নিয়েছিলে সরকার। ফলে এলপি গ্যাসের দাম একদিনে ব্যাপক বেড়ে যায়। এর প্রতিবাদে মঙ্গলবার থেকেই প্রতিবাদ শুরু হয়। বুধবার প্রতিবাদ সহিংস রূপ নেয়।

আন্দোলন দমাতে সরকার প্রথমে সারাদেশে জরুরি অবস্থা জারি করে। তবুও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। পরে পদত্যাগ করে সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার কাজাখস্তানের তেলের শহর বলে পরিচিত মেঙ্গিস্টাতে প্রথম প্রতিবাদ শুরু হয়। পরে তা দ্রুত তেলসমৃদ্ধ দেশটির অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার দিন পেরিয়ে রাতেও তারা রাস্তায় অবস্থান করেন। সে সময় পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভ ঠেকানোর চেষ্টা করে। কিন্তু পরদিন বুধবার তা আরও তীব্র হয়ে উঠে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয় সরকার।

তবে রয়টার্সের খবরে বলা হয়, সরকার পদত্যাগ করলেও আন্দোলন থামেনি। বুধবার সরকারি অফিস ও ব্যাংকে প্রবেশ করে ভাঙচুরও করছেন বিক্ষোভরতরা।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষোভকারী আলমাতি শহরের মেয়রের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এর পাশেই শহরের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে আগুন জ্বলছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর