বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘অভ্যুত্থানের উদ্দেশ্যেই কাজাখস্তানে সহিংসতা হয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
‘অভ্যুত্থানের উদ্দেশ্যেই কাজাখস্তানে সহিংসতা হয়’


কাজাখস্তানে অভ্যুত্থানের উদ্দেশ্যে গত সপ্তাহে রক্তাক্ত সহিংসতা সংগঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। সাবেক সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রগুলোর সামরিক জোটের নেতাদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসি।

একটি ‘নির্দিষ্ট স্থান’ থেকে এই অভ্যুত্থানের পরিকল্পনা করা হয়েছিল বলে জোটের নেতাদের বলেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। তবে কারা এ ঘটনায় জড়িত তাদের নাম উল্লেখ করেননি তিনি।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কাজাখস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে রাশিয়া কখনই এ অঞ্চলে বিপ্লব হতে দেবে না।

আরও পড়ুন: কাজাখস্তানে ১২ বিক্ষোভকারী নিহত

কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ

কাজাখস্তানে চলমান আন্দোলনের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য রাশিয়া এবং অন্যান্য দেশের সেনারা কাজাখস্তানে রয়েছে। এর আগে কাজাখস্তানে স্থিতিশীলতা রক্ষার জন্য রাশিয়ার সামারিক বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন  প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। দেশটিতে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান আন্দোলনে সরকার পতনের পর এই আহ্বান জানান তিনি।

এর আগে কাজাখস্তানে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ মানুষ। পরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে যুক্ত হওয়ার কারণে তা দ্রুতই বৃহৎকার ধারণ করেছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের কাছে নিজের ও সরকারের পদত্যাগ পত্র জমা দেন তিনি। পরে উপপ্রধানমন্ত্রী আলী খান ইসমাইলভ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার এলপি গ্যাসের ওপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নিয়েছিলে সরকার। ফলে এলপি গ্যাসের দাম একদিনে ব্যাপক বেড়ে যায়। এর প্রতিবাদে গত মঙ্গলবার থেকেই প্রতিবাদ শুরু হয়। পরদিন গত বুধবার প্রতিবাদ সহিংস রূপ নেয়।

The post ‘অভ্যুত্থানের উদ্দেশ্যেই কাজাখস্তানে সহিংসতা হয়’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর