বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

অ্যাপসে ছবি দিয়ে ভারতীয় মুসলিম মেয়েদের নিলামে বিক্রির চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
অ্যাপসে ছবি দিয়ে ভারতীয় মুসলিম মেয়েদের নিলামে বিক্রির চেষ্টা


রোকেয়া সরণি ডেস্ক

তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিলামে বিক্রির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে ভারতীয় মুসলিম মেয়েদের ছবি। ছয় মাস আগে ভারতীয় বৈমানিক হানা খান ভারতীয় মুসলিম মেয়েদের নিলাম করার জন্য ব্যবহৃত একটি অ্যাপে নিজের ছবি দেখতে পান। কিছুদিন পর ওই অ্যাপ তৈরির পেছনের ব্যক্তিদের খুঁজে বের না করেই অ্যাপটি নামিয়ে ফেলা হয়।

নতুন বছরের সূচনালগ্নে আরও একটি একই ধরনের অ্যাপ আবারও সামনে আসে। ‘বুল্লি বাই’ নামের এই অ্যাপে হানা খানের ছবি না থাকলেও মুসলিম অধিকারকর্মী, সাংবাদিক, অভিনয়শিল্পী, রাজনীতিবিদ এবং নোবেল বিজয়ী পাকিস্তানি তরুণী মালা ইউসুফজাইয়ের ছবি ছিল ‘গৃহকর্মী হিসেবে বিক্রির জন্য’ হিসেবে।

তথ্যপ্রযুক্তির এরকম অপব্যবহারে ভারতীয় মুসলিম নারীদের কেবল ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে তা নয়, অনলাইন ও যৌন হয়রানির শিকারও হচ্ছেন তারা। আর তা নিয়েই সরব হন ভারতের নারী অধিকারকর্মীরা।

তোপের মুখে ‘বুল্লি বাই’ অ্যাপটি নামিয়ে ফেলা হয়। এর সঙ্গে জড়িত চার সন্দেহভাজনকে আটকও করা হয়। ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা হিসেবে ২০ বছর বয়সী যুবক নিরাজ বিষ্ণয়ীকে পূর্ব আসাম থেকে আটক করে পুলিশ।

ভারতের মুসলিম মেয়েরা সংখ্যা কম হওয়ায় এমনিতেই তারা অনলাইনে হয়রানির শিকার হন বেশি। হানা খান বলেন, ‘সুল্লি ডিলস’ অ্যাপে আমার ছবি দেখার পর আমার পুরো দুনিয়া নড়ে ওঠে। কেউ আমার সঙ্গে এমনটা করেছে ভেবে প্রচণ্ড মন খারাপ হয় আমার। কিন্তু যখন দেখি এর সঙ্গে জড়িত কেউ ধরা পড়েনি, তখন আরও বেশি রাগ লাগে আমার। শুধু হানাই নয়, ত্রিশের কোঠার হানার অনেক মেয়ে বন্ধুর ছবিই এভাবে অ্যাপের মাধ্যমে বিক্রির জন্য ব্যবহার করা হচ্ছে।

এদিকে রয়টার্সের প্রতিবেদককে বোম্বে পুলিশ জানিয়েছে, ‘বুল্লি বাই’র মতো অ্যাপ আরও বড় কোনো ষড়যন্ত্রের অংশ কি না, সেটি তদন্ত করছেন তারা।

‘সুল্লি ডিলস’ ও ‘বুল্লি বাই’— দু’টি অ্যাপেরই হোস্ট প্রতিষ্ঠান গিটহাব। এর একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, হয়রানি, বৈষম্য ও সহিংসতার উসকানি রয়েছে— এমন কনটেন্ট ও আচরণের বিরুদ্ধে আমাদের নীতিমালা রয়েছে। নীতি লঙ্ঘন করায় আমরা তদন্তসাপেক্ষে একজন ব্যবহারকারীকে বরখাস্তও করেছি।

হানা খানের মতোই নিজের অজান্তে ‘বুল্লি বাই’ অ্যাপে ছবি আসা সাংবাদিক ইসমাত আরা একে ‘অনলাইন হয়রানি’ বলে অভিহিত করেছেন। পুলিশের কাছে অভিযোগে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘হিংসাত্মক ও হুমকিমূলক এই কাজ আমিসহ অন্যান্য মুসলিম নারীদের মনে ভয় ও লজ্জার অনুভূতি তৈরির উদ্দেশ্যে করা হয়েছে।’

আরেক ভারতীয় মুসলিম নারী আরফা খানম শেরওয়ানি, যার ছবিও বিক্রির জন্য অ্যাপসে প্রদর্শন করা হয়েছে, টুইটারে লিখেছেন, ‘নিলামটি জাল হতে পারে, কিন্তু নিপীড়নটি আসল।’

সারাবাংলা/আরএফ/





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর