মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ঢাবির সাবেক অধ্যাপিকা হত্যা, ৩ দিনের রিমান্ডে আসামি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
ঢাবির সাবেক অধ্যাপিকা হত্যা, ৩ দিনের রিমান্ডে আসামি – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা হত্যার ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে গ্রেপ্তার আনোয়ারুলকে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা তিনদিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত আনোয়ারুল ইসলামকে অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাবেল মেহেদী সুইট এর আদালত শনিবার আসামীকে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পরিদর্শক কলিন্দ্রনাথ গোলদার।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ারুল গাইবান্ধার সাদুল্লাহপুর থানার বুর্জুগ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে। নিহত সাহিদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। তাঁর প্রায়ত স্বামী কিবরিয়াউল খালেকও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার নিখোঁজের দুইদিন পর গাজীপুরের কাশিমপুরের পানিশাইল এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোছা. সাইদা গাফফার মরদেহ (৭১) উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তার প্লটের আনারুল নামের রাজমিস্ত্রি কাজ করেন। নিহত প্রফেসর সাহিদা গফফার হাতে টাকা দেখায় তার হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চায় রাজ মিস্ত্রি তখন তিনি ডাক চিৎকার দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে, পরে টাকা নিয়ে পালিয়ে যায় ওই রাজমিস্ত্রী।

কাশিমপুর থানার উপ পরিদর্শক দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামী আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনারুল গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে।

নিহত সাহিদা গাফফার ছিলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মৃত্যু কিবরিয়াউল খালেক এর স্ত্রী।

প্রসঙ্গগত, গত ১১ তারিখে নিহত সাহিদা গাফফারের মোবাইল ফোন রিসিভ না হওয়ায় তার মেয়ে সাদিয়া কাশিমপুর থানায় গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি, ২০২২) তারিখে একটি জিডি করেন। জিডি হওয়ার পর থেকেই কাশিমপুর থানা পুলিশ তৎপর হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোঃ আনারুল ইসলাম (২৫) কে গাইবান্ধা থেকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা শিকার করেন এবং লাশ কোথায় আছে তা বলে দেন। আটক ব্যক্তির তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন প্রকল্পের ভিতর থেকে আজ সকাল ১১ টা সময় লাশ উদ্ধার করে এবং ময়না ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল এন্ড হাসপাতালে পাঠানো হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর