মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

মেলান্দহে ২ বেকারীকে ভ্রামমান আদালতে ৬ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৬১ সময় দেখুন
মেলান্দহে ২ বেকারীকে ভ্রামমান আদালতে ৬ হাজার টাকা জরিমানা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ বাজারের দুই বেকারিকে মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মেলান্দহ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে এ আদালত পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরি ও অনুমোদন ছাড়া বিক্রির দায়ে এ দণ্ড দেওয়া হয়।

প্রতিটি বেকারিই অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রি করছিল। দুই বেকারির মধ্যে মেলান্দহের শাপলা মার্কেটের ভাই ভাই বেকারী’র মালিক-কে ২ হাজার টাকা, জম জম বেকারী’র মালিক-কে ৪ হাজার টাকা জরিমানা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,
প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর