বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
লাহোরে বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ২০


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের লাহোরে বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আনারকলি বাজারে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২০ জন।

দ্য ডনের খবরে বলা হয়েছে, লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ জানিয়েছেন, একটি মোটরসাইকেলে বিস্ফোরকদ্রব্য রাখা ছিল। এটি দিয়ে বিস্ফোরণ ঘটনো হয়। তবে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি।

দ্য ডনের খবরে আরও বলা হয়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, আনারকলি বাজারের কয়েকটি দোকান ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজারে বহু আহতদের যন্ত্রণায় কাতরাতে দেখেছেন তারা।

আরও পড়ুন- যুদ্ধবিরতি শেষে পাকিস্তানে হামলা বাড়িয়েছে তালেবান

প্রাথমিক আলামত দেখে এটিকে মোটরসাইকেল বোমা বিস্ফোরণ বলে জানিয়েছেন লাহোর পুলিশের ডিআইজি অপারেশন্স আবিদ খানও। তিনি বলেন, আমাদের কারিগরি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তদন্ত ও আলামত বিশ্লেষণ করে আমরা বিস্ফোরণ সম্পর্কে চূড়ান্ত তথ্য জানাবো।

এদিকে লাহোরের উপকমিশনার উমর শের চাট্টা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিস্ফোরণটি আনারকলি বাজারের শেষ লেনে সার্কুলার রোডের পাশে ঘটেছে। একটি মোটরসাইকেলে বিস্ফোরক দ্রব্য রেখে বিস্ফোরণটি ঘটানো হয়। মোটরসাইকেলটি একটি ব্যাংকের সামনে রাখা ছিল। এ বিস্ফোরণে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে এ ঘটনার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সন্দেহ করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর