বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আফগানিস্তানের হেরাতে বিস্ফোরণে নিহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২১৬ সময় দেখুন
আফগানিস্তানের হেরাতে বিস্ফোরণে নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের হেরাত শহরে এক বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন। এ প্রতিবেদন লেখা অবধি বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টলো নিউজের খবরে বলা হয়েছে, শনিবার (২২ জানুয়ারি) হেরাত শহরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন প্রাণ হারিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষনিক জানা যায়নি।

হেরাতের এক স্বাস্থ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় গণপরিবহণ হিসেবে ব্যবহৃত ছোট একটি ভ্যানে এ বিস্ফোরণ ঘটে।

এছাড়া হেরাতের তালেবান কমান্ডার মৌলভী আনসারি রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। হেরাতের প্রাদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালিও সাতজনের প্রাণহানির খবর বার্তাসংস্থা এএফপি’কে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে স্থানীয় ইসলামিক স্টেট-আইএস-কে। হেরাতের বিস্ফোরণের জন্য প্রাথমিকভাবে আইএস–কে’র হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র সাবিত হারভি জানিয়েছেন, প্রাথমিক আলামত থেকে বুঝা গেছে, এটি একটি গণপরিবহণের তেলের ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করা বোমা বিস্ফোরণের ঘটনা। এছাড়া হেরাতের প্রাদেশিক পুলিশ ও সাংস্কৃতিক বিভাগও এ ঘটনাকে বোমা বিস্ফোরণ বলে বর্ণনা করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর