বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতির শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২১৮ সময় দেখুন
পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতির শপথ গ্রহণ


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আয়েশা মালিক। সোমবার (২৪ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদ তাকে শপথবাক্য পাঠ করান। দেশটির স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ আদালতে এই প্রথম কোনো নারী বিচারপতি হলেন।

সোমবার শপথ অনুষ্ঠানের পর প্রধান বিচারপতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিচারপতি আয়েশা মালিক সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্য এবং তার পদোন্নতির কৃতিত্ব কেবল মাত্র তার নিজের ছাড়া আর কারো নয়।’

উল্লেখ্য, পাকিস্তানে বিচারপতিদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয় জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। বিচারপতি আয়েশা মালিকের পদোন্নতি নিয়ে জেসিপিতে ব্যাপক মতবিরোধ ছিল।

৫৫ বছর বয়সি আয়েশা মালিককে গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল জেসিপি। নয় সদস্যের কমিশনের চার সদস্য তার পদোন্নতির পক্ষে সায় দিলেও বাকি পাঁচ সদস্য বিরুদ্ধে ভোট দেন। দীর্ঘ মতবিরোধের পর ৬ জানুয়ারি ফের জেসিপিতে ভোটাভুটি হয়। এতে ৫ জন সদস্য আয়েশা মালিকের পক্ষে ভোট দিলে তার নিয়োগ চূড়ান্ত হয়।

বিচারপতি আয়েশা মালিক প্যারিস এবং নিউইয়র্কে তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন। পরে করাচি গ্রামার স্কুল থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

তিনি লাহোরের পাকিস্তান কলেজ অব ল থেকে আইন বিষয়ের উপর ডিগ্রি নেন। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুল থেকে এলএলবি সম্পন্ন করেন। ২০০১ সালে তিনি পাকিস্তানের বিচারবিভাগে যোগ দেন। বর্তমানে তিনি লাহোর হাইকোর্টের বিচারপতি। বিচারপতি হিসেবে তিনি বহু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর