রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

জন্মশতবার্ষিকী পালন কবি ফররুখ আহমেদ ছিলেন গণমানুষের কবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
জন্মশতবার্ষিকী পালন কবি ফররুখ আহমেদ ছিলেন গণমানুষের কবি

বাংলাদেশের মুসলমানদের মধ্যে সাড়া জাগিয়েছেন যে দুইজন কবি তাদের মধ্যে কবি ফররুখ আহমদ অন্যতম। ফররুখ জাতিসত্ত¡া ও গণমানুষের কবি ছিলেন। বাংলাদেশের কবি, গণমানুষের কবি ফররুখ আহমদ। তার কবিতায় বাংলাভাষা ও বাংলাদেশের মানুষের জীবনচিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। তার কবিতায় তিনি তুলে এনেছেন বাংলার শেকড় ও সংস্কৃতি।

বৃহস্পতিবার (১০ জুন) কবি ফররুখ আহমেদের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠনক “আবাবালী’এর তার কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠের পর উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।

তারা বলেন, কাজী নজরুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজী, কবি ফররুখ আহমদকে আমরা ইতিহাস থেকে বাদ দেবার চেষ্টা করছি। যা অন্যায়। ফররুখ আহমদ যদি স্বাধীনতার পর নিজের আদর্শ বিসর্জন দিতেন তাহলে তার কোনো সমস্য হতো না। কিন্তু তিনি তা না করায় তাকে বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, আরব্য উপন্যাসের দুঃসাহসী সার্থক নাবিক সিন্দাবাদ কঠিন বিপদসঙ্কুল মুহূর্তে জাহাজের হাল ধরে যেমনি জাহাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নিরাপদে সমুদ্রবন্দরে নোঙর করাতে সক্ষম হয়েছিলেন, তেমনি অসহায়তা-অলসতা ও পশ্চাদপদতার অন্ধকার ঘূর্ণাবর্তে নিপতিত মানবতা রক্ষার্থে আমাদের সাহিত্য ভূবনের এক দুঃসাহসী ও মানবতাবাদি কবি হলেন ফররুখ আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও আবাবীল সিনিয়র সহ-সভাপতি এম. গোলাম মোস্তফা ভুইয়া, সংগঠনের নির্বাহী পরিচালক আকবর মোহাম্মদ, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন সমন্বয়ক কৃষক মো. মহসীন ভুইয়া, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি আবদুস সালাম চৌধুরী, অর্থ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক তৈয়ব হোসেন লাবলু প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর