শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ৪৪তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে মার্চ মাসের ২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এর আগে, আবেদনের শেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ২৫০, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

প্রসঙ্গত, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ কমপক্ষে সাতটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে।

সারাবাংলা/টিএস/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর