শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

[১] সিডনির দ্বিতীয় ভাষা দিবস সৌধে বাংলাদেশ বিরোধীদের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ সময় দেখুন
[১] সিডনির দ্বিতীয় ভাষা দিবস সৌধে বাংলাদেশ বিরোধীদের হামলা


[১] সিডনির দ্বিতীয় ভাষা দিবস সৌধে বাংলাদেশ বিরোধীদের হামলা

নোমান শামীম, সিডনি থেকে : [২] গত ১ ফেব্রুয়াফা ২০২২, রাতে সিডনির দ্বিতীয় ভাষা দিবস সৌধটি সাদা রঙ দিয়ে নষ্ট করে দেয় কে বা কারা। বাঙালিদের বসবাসের রাজধানী খ্যাত সিডনির লাকেম্বার উপকণ্ঠে গত বছর ২০২১ সালে এই সৌধটি বহুজাতিক সমাজে বাঙালিদের ভাষার লড়াই ও বহুজাতিকে ধারণ করে নির্মাণ করে কেন্টারবুরী-ব্যাঙ্কটাউন কাউন্সিল। জানা যায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মৌলবাদী একটি গোষ্ঠী ও তাদের মদতদাতারা এই সৌধের বিরোধিতা করে আসছিলো। তারপরও বৃহত্তর বাংলাদেশি সমাজকে শ্রদ্ধা জানিয়ে কাউন্সিল এই সৌধটি নির্মাণ করে।

[৩] কিন্তু ১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে এই সৌধের উপর হামলা একটি বিশেষ গুরুত্ব বহন করে। এই মাসটি বাঙালির স্বাতন্ত্রতা ও স্বাধিকারকে ধারণ করার মাস, এ মাসেই এই ন্যাকারজনক হামলা প্রমাণ করে, এই বিদেশেও স্বাধীনতা ও বাঙালিবিরোধী রাজাকার গোষ্ঠী এখনও বাংলাদেশের অর্জন স্বাধীনতাকে মেনে নেয়নি। ফেব্রুয়ারি প্রথম দিনে এই নোংরা কাজে প্রবাসী বাঙালিদের হৃদয় ভেঙেছে, তবে প্রতিষ্ঠাতারা দ্রুত এটিকে আগের যায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

[৪] অস্ট্রেলিয়ায় বাঙালিদের প্রথম প্রতিষ্ঠিত ভাষা সৌধটি সিডনির এশফিলেডে, যেখানে গত ২২ বছর ধরে সিডনির বইমেলা হয়ে আসছে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর