বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শিশু রায়ান উদ্ধার অভিযানের বিষাদময় সমাপ্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২ সময় দেখুন
শিশু রায়ান উদ্ধার অভিযানের বিষাদময় সমাপ্তি


আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোয় ১০৪ ফুট গভীর কূপে আটকে পড়া শিশু রায়ান উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। পাঁচ দিনের অবিরাম উদ্ধার অভিযানে শনিবার রাতে পাঁচ বছর বয়সী রায়ানের নাগাল পান উদ্ধারকর্মীরা। তবে এর আগেই রায়ান চলে গেছে না ফেরার দেশে।

শনিবার রাতে রায়ানকে উদ্ধারের পর তাৎক্ষনিক তার অবস্থা জানা যায়নি। পরে মরক্কোর রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, শিশু রায়ানকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। রায়ানের মৃত্যুতে মরক্কোর বাদশাহ মোহাম্মদ শোক জানিয়েছেন।

গত মঙ্গলবার মরক্কোর ছোট্ট গ্রাম তামোরোতে একটি নলকূপের গভীর কুয়ায় রায়ান নামের শিশুটি পড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবীরা কুয়ার ভেতর প্রবেশ করে রায়ানকে উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কুয়াটি অত্যন্ত সরু হওয়ায় রায়ানের কাছে যাওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার কুয়ার ভেতরে একটি ক্যামেরা পাঠানো হয়েছিল। ওই ক্যামেরার ফুটেজে দেখা গেছে শিশু রায়ান জীবিত ও তার জ্ঞান আছে। তবে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। শনিবার এসে সংশ্লিষ্টরা জানান, কুয়ার ভেতরে শিশু রায়ানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে তারা।

উদ্ধার অভিযানে যুক্ত চিকিৎসা দল কুয়ার ভেতরে অক্সিজেন মাস্ক, খাবার ও পানি পাঠিয়ে রায়ানকে জীবিত রাখার চেষ্টা করেছিল। তবে শিশুটি সেগুলো ব্যবহার করতে পেরেছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

মরক্কোর সিভিল প্রোটেকশন ডিরেক্টরেট শিশু রায়ানের উদ্ধার অভিযান পরিচালনা করে। মঙ্গলবার থেকেই ভারী যন্ত্রপাতি দিয়ে চলে উদ্ধার প্রক্রিয়া। তবে ওই এলাকার বালু ও পাথরযুক্ত মাটির কারণে ধ্বসের ঝুঁকি ছিল। এতে ৫ দিন পর্যন্ত দীর্ঘায়িত হয় উদ্ধার অভিযান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১০৪ ফুট গভীর কুয়া থেকে শিশুটিকে উদ্ধারের প্রক্রিয়া বেশ জটিল। খুব সতর্কতার সঙ্গে চলে উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানে সবচেয়ে বড় ভয় ছিল ভূমিধ্বসের। এ কারণে উদ্ধার প্রক্রিয়ার গতি ছিল ধীর। কুয়ার পাশে বলডোজার দিয়ে মাটি সরিয়ে একটি বড় গর্ত খোঁড়া হয়। ওই গর্ত থেকে অনুভূমিকভাবে আরেকটি গর্ত খুড়ে শিশু রায়ানের কাছে শনিবার রাতে পৌঁছান উদ্ধারকর্মীরা। তবে এর আগেই মাটির ১০৪ ফুট গভীরে রায়ানের মৃত্যু হয়।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর