বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নিউইয়র্কে লিটল বাংলাদেশ এভিনিউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ সময় দেখুন
নিউইয়র্কে লিটল বাংলাদেশ এভিনিউ


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রাস্তার নাম ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ রাখা হয়েছে হয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন স্থানীয় কাউন্সিলম্যান জেমস এফ জিনারো। নামফলক উন্মোচন অনুষ্ঠানে শত শত প্রবাসী বাংলাদেশিরা জড়ো হয়ে রাস্তার পুন:নামকরণের উদ্যোগ নেওয়ায় কাউন্সিলম্যানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

নিউইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জ্যামাইকা এলাকার হিলসাইড এভিনিউ থেকে হোমলন এভিনিউ পর্যন্ত রাস্তার পুন:নামকরণ করা হয় ‘লিটল বাংলাদেশ এভিনিউ’।

নিউইয়র্ক সিটির পাঁচটি পৌরসভার মধ্যে কুইন্সের জ্যামাইকা অন্যতম। যদিও অপর দুই পৌরসভা ব্রুকলিন ও ব্রঙ্কসেও বিপুলসংখ্যক বাংলাদেশি বাস করেন। ব্রঙ্কসে ইতিমধ্যেই একটি সড়কের নামকরণ ‘বাংলা বাজার’ করা হয়েছে। অনুরূপ প্রক্রিয়া চলছে ব্রুকলিনেও। তবে কুইন্সের জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের সাটফিন থেকে শুরু করে কুইন্স ভিলেজসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন।

বাংলাদেশি বিভিন্ন শ্রেনিপেশার মানুষ স্থায়ীভাবে বাস করছেন জ্যামাইকা এলাকায়। জ্যামাইকা মুসলিম সেন্টারকে কেন্দ্র করে সেখানে বিস্তৃতি ঘটেছে বাংলাদেশি অভিবাসীদের। গড়ে উঠেছে একটি চমৎকার প্রতিবেশ ও পরিবেশ। স্থানীয় হিলসাইড এভিনিউ সাটফিনের ১৪৪ স্ট্রিট থেকে ১৭৫ স্ট্রিট পর্যন্ত বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বাংলাদেশিদের ব্যবসায় বাণিজ্য। এলাকাটি এখন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে।
আর এই এক টুকরো বাংলাদেশকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। জ্যামাইকার হিলসাইড এভিন্যুও ১৪৪ স্ট্রীট থেকে বাংলাদেশি ব্যবসায় প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দুকে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ নামকরণ করা হয়েছে। বিশেষ করে ১৬৯ স্ট্রিট, হোমলন স্ট্রিট ও হিলসাইড এভিন্যুর সংযোগস্থলটি প্রাধান্য পেয়েছে এই নামকরণের কেন্দ্র হিসেবে। এর আগে জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে ১৬৮ স্ট্রিটটির নামকরণ করা হয় ‘জেএমসি ওয়ে।’

কাউন্সিলম্যান জেমস এফ জিনারো’র সঞ্চালনায় রাস্তার পুন:নামকরণের নামফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলওমেন নাতাশা উইলিয়ামস, অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমারি, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স ডিষ্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টজ, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মনিরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিন উল্লাহ, আব্দুর রশিদ, মোহাম্মদ তুহিন, এমএএফ মিসবাহ, নাসির খান পল, মোর্শেদ আলম, নার্গিস আহমেদ, মাজেদা উদ্দিন, বাহারুল সাঈদ উজ্জ্বল, সাইফুল ভুঁইয়া, রাব্বি সাঈদ, দিলীপ নাথ, মোহাম্মদ আলী, রাজুল করিম চৌধুরী, মোহাম্মদ আকতার বাবুল, সদনুর, আহনাফ আলম ও হায়দার আলী।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক সিটিতে অভিবাসী বাংলাদেশিদের একটি বৃহৎ সমাজ গড়ে উঠেছে। শুধু নিউইয়র্ক শহরেই দু’লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছেন। বহুজাতিক এ নগরীর কুইন্স কাউন্টি গোটা যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তম কাউন্টি। কুইন্সের ৪৭ শতাংশ বাসিন্দাই অভিবাসী। বাংলাদেশি অভিবাসীদের একটি বড় অংশের বসবাস কুইন্সের জ্যামাইকায়।

২০২১ সালের ডিসেম্বর মাসে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ সংক্রান্ত বিলটি পাস হয়। এই বিল পাসে স্থানীয় কাউন্সিলম্যান জেমস এফ জিনারোর এ উদ্যোগ গ্রহণ করেন। প্রথমেই বাংলাদেশ বা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে জ্যামাইকায় একটি রাস্তার নামকরণ করার দাবি ওঠে। সেই দাবির লক্ষ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারোর মাধ্যমে কুইন্স বরো হল ও সিটি প্রশাসনের কাছে বিভিন্ন পর্যায়ে লবিং চলে। প্রবাসীদের পক্ষ থেকে পৃথক দু’টি গ্রুপ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরনের দাবি তোলেন। অপর একটি মহল ‘বাংলাদেশ’ নামে রাস্তার নামকরণের দাবি করেন যাতে কোন রাজনৈতিক বিভেদ সৃষ্টি না হয়। পরিশেষে ‘লিটল বাংলদেশ এভিনিউ’ নামকরণ চুড়ান্তকরণ করা হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর