মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নরসিংদীতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ: তিন আসামী রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২২৬ সময় দেখুন
নরসিংদীতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ: তিন আসামী রিমান্ডে – Corporate Sangbad


আইন-আদালত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে ১৬ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় এক বাস ড্রাইভার ও তার দুই সহযোগীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০২ মার্চ) বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মেহনাজ সিদ্দিকি এই আদেশ দেন।

নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার রাতেই আসামীদের আটক করার পরদিন নির্যাতিতা কিশোরী বাদী হয়ে মামলা করে। ওই মামলায় তিন আসামীকে আদালতে পাঠানো হয়। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ১ দিন করে তিনজনেরই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অভিযুক্ত তিনজন আসামীকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা করানো হবে। অন্যদিকে বুধবার দুপুরে ভুক্তভোগী ওই কিশোরীর সঠিক বয়স নির্ধারণের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ওই কিশোরী বাসযাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বাসচালক ও তার দুই সহযোগী। সোমবার সন্ধ্যায় নরসিংদীর শালিধায় পৌর বাস টার্মিনাল এলাকার ময়লার ভাগাড়ে কিশোরীর মুখ বেধে এই ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত তিনজনকে সোমবার রাতেই গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া তিনজন হলো- মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার মো: রাব্বি (২৪) ও পলাশ উপজেলার দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)। নির্যাতনের শিকার ১৬ বছরের ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর