বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মৃত্যু মানেই কি জীবন পরিভ্রমণের অনুভূতি?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২২৪ সময় দেখুন
মৃত্যু মানেই কি জীবন পরিভ্রমণের অনুভূতি?


আন্তর্জাতিক ডেস্ক

মৃত্যুর সময় কেমন অনুভূতি হয় মানুষের? এ প্রশ্নের ঠিকঠাক উত্তর পাওয়া কঠিন— কারণ, মৃতরা কথা বলতে পারে না, তাই মৃতদের অভিজ্ঞতা জানাও সম্ভব নয়। তবে এবার এক গবেষকদল দাবি করেছেন, তারা মানুষের মৃত্যুর সময়কার অনুভূতি কেমন হয়, তার একটি ধারণা পেয়েছেন।

২০১৬ সালে কানাডার ভ্যানকুবার জেনারেল হাসপাতালে মৃগীরোগে আক্রান্ত ৮৭ বছর বয়সী এক ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করেছিলেন চিকিৎসকরা। এসময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে ওই ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ রেকর্ডিং বিশ্লেষণ করে অদ্ভুত তথ্য আবিষ্কার করেন বিজ্ঞানীরা।

রেকর্ড হওয়া মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করে দেখা যায়, মৃত্যুর ৩০ সেকেন্ড আগে-পরে পুরো জীবনের স্মৃতি চোখের সামনে তুলে ধরে মস্তিষ্ক। মৃত্যুর আগে মস্তিষ্কের এ ধরনের কাজকে ‘অন্তিম স্মৃতিচারণ’ বলে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। গবেষণাপত্রটি গত ২২ ফেব্রুয়ারি ফ্রন্টিয়ার ইন এজিং নিউরোসাইন্স-এ প্রকাশ হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়, মৃত্যুর ৩০ সেকেন্ড আগে ওই বৃদ্ধের হৃদযন্ত্র মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। সে সময় স্বপ্ন দেখা বা কোনো বিষয়ে স্মৃতিচারণের সময় আমাদের মস্তিষ্ক যে তরঙ্গ তৈরি করে সে একই প্যাটার্নের তরঙ্গ তৈরি হয় মস্তিষ্কে। ওই বৃদ্ধের হৃৎস্পন্দন বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড পর্যন্ত এই অবস্থা চলমান ছিল। মস্তিষ্কের তরঙ্গের এই অবস্থা চলমান অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয়।

গবেষকদলের সদস্য ড. জেমার এ ব্যাপারে বিবিসিকে বলেন, ‘এই তথ্য আসলে ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা। মৃত্যুর আগে কি ঘটে তা জানার উদ্দেশ্য নিয়ে আমরা মস্তিষ্কের এই তরঙ্গগুলো রেকর্ড করিনি।’ তবে মৃত্যুর সময় ভালো না খারাপ— কী ধরনের স্মৃতি চোখের সামনে ভেসে উঠে— তা নিশ্চিত করে বলতে পারেননি গবেষকরা। তাদের দাবি, এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

তবে ড. জেমার সতর্ক করে দিয়ে বলেছেন, এটি মাত্র একটি ঘটনার উপর করা গবেষণা। ফলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয়। ওই ৮৭ বছর বয়সী ব্যক্তি মৃগীরোগী ছিলেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টানা বেশ জটিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর