বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘ইউক্রেনের সরকার উৎখাতের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
‘ইউক্রেনের সরকার উৎখাতের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার’


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে সরকার উৎখাতের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (৯ মার্চ) মস্কোতে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের মাধ্যমে সেদেশের সরকার উৎখাতের কোনো পরিকল্পনা নেই। আমরা ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চাই না। আমাদের সামরিক অভিযান বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়।

মুখপাত্র জানান, দোনেস্কো এবং লুহানেস্কো পিপলস রিপাবলিককে রক্ষা করতে চায় মস্কো। ২০১৪ সালে রাজনৈতিক অভ্যুত্থানের পর এ দুই প্রদেশ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এছাড়া রাশিয়া ইউক্রেনকে অস্ত্রহীন করার জন্যও এই সামরিক অভিযান চালিয়েছে।

জাখারোভা অভিযোগ করে বলেন, ন্যাটো ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে, যা রাশিয়ার জন্য সামরিক হুমকি তৈরি করেছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে কেবল সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে, যেমন বিমান ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশন। ইউক্রেন অবশ্য মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে বরাবর বলে আসছে, যুদ্ধে বেসামরিক আবাসিক এলাকায় ভারী গোলাবর্ষণ করছে রুশ সেনারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর