বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বিশ্ববাজারে ১০০ ডলারের নিচে নামল জ্বালানি তেলের দর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২১৯ সময় দেখুন
বিশ্ববাজারে ১০০ ডলারের নিচে নামল জ্বালানি তেলের দর


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) অপরিশোধিত জ্বালানি তেল ইউএস ব্রেন্ট ক্রুড এবং ডব্লুউটিআই ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নেমেছে।

গত মাসের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দরে লাগাতার উল্লম্ফন ঘটে। একসময় অপরিশোধিত জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি ১৪০ পর্যন্ত স্পর্শ করে। তবে সোমবার থেকে জ্বালানি তেলের দরের নিম্নমুখি প্রবণতা শুরু হয়।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় ডব্লিউটিআই-এর প্রতি ব্যারেল ৯৪.৪৮ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। এছাড়া ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৯৮.৯৪ মার্কিন ডলারে।

মূলত বড় দেশগুলোর মজুত থেকে বাজারে তেল ছাড়া এবং চীনে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের খবর জ্বালানি তেলের দরে প্রভাব ফেলেছে। এছাড়া জ্বালানি তেলের উৎপাদন বাড়াতে আরব আমিরাতের সম্মতিও তেলের বাজারে স্বস্তি এনেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর