মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

হোসেনি দালানে বোমা হামলা: আরমানের ১০ ও কবিরের ৭ বছরের কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২০১ সময় দেখুন
হোসেনি দালানে বোমা হামলা: আরমানের ১০ ও কবিরের ৭ বছরের কারাদণ্ড – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলায় আরমানের ১০ বছর ও কবিরের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন।

এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ ২০১৬ সালের অক্টোবর মাসে ১০ জঙ্গিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আসামিরা প্রত্যেকে জেএমবির সদস্য। মামলায় রাষ্ট্রপক্ষের ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামিরা হলেন—কবির হোসেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, জাহিদ হাসান ও মাসুদ রানা। আসামিদের মধ্যে দুজন শিশু। তাদের মামলা শিশু আদালতে পাঠানো হয়েছে। বাকি আট আসামির মধ্যে পাঁচজন জামিনে আছেন।

আসামিদের মধ্যে আরমান, রুবেল ও কবির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া এ হামলার সঙ্গে জড়িত হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন পৃথক বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আবদুল্লাহ বাকি ওরফে নোমান ছিলেন হোসেনি দালানে হামলার মূল পরিকল্পনাকারী। হামলার আগে ১০ অক্টোবর তারা বৈঠক করে পরিকল্পনা চূড়ান্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর